নেত্রকোনায় মেয়েকে ধর্ষণ মামলায় পিতা গ্রেফতার, কারাগারে প্রেরণ

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পিতার বিরুদ্ধে ১৫ বছর বয়সী নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় অভিযুক্ত পিতা আলাল উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি দুর্গাপুর ইউনিয়নের ফাড়ংপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে।শুক্রবার (৪ এপ্রিল) দুপুরের দিকে আদালতে প্রেরণ করলে আলাল উদ্দিনকে কারাগারে প্রেরণ করেন বিচারক। এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি মাহমুদুল হাসান। এর আগে গত ২৫ মার্চ ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল এলাকার ইটভাটা থেকে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
মামলার এজাহার সূত্রে, ১৫ বছর বয়সী মেয়েকে তার বাবা দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিল। গত পাঁচ মাস আগে মেয়ের গলায় ছুড়ি ঠেকিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই দিনের পরে একই রকম ভয়ভীতি প্রদর্শন করে মেয়েকে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের কথা কারো কাছে বললে পরিবারের সবাইকে খুনের হুমকি দিতো অভিযুক্ত পিতা। প্রাণ ভয়ে বিষয়টি কাউকে বলেনি ধর্ষণের স্বীকার হওয়া কিশোরী মেয়ে। তবে ঘটনার প্রায় কয়েক মাস যেতেই মেয়ের শরীরের পরিবর্তন দেখা দেয়। গর্ভবতী মেয়েদের মতো বারবার বমিসহ অন্যান্য সমস্যা দেখা দিলে বাবা দুর্গাপুর ফারিহা ডায়াগনোষ্টিক সেন্টারে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করায়। পরে মেয়ের গর্ভে সন্তান থাকার বিষয়টি জানতে পারে। এরপর কৌশলে মেয়েকে নিয়ে ময়মনসিংহের একটি প্রাইভেট ক্লিনিকে সকলের অজান্তে গর্ভপাত ঘটায়। গর্ভপাত ঘটানোর পরে মেয়ে শারীরিকভাবে একটু সুস্থ্য হওয়ার হয়। আবারও মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা চালায় তার বাবা। ভুক্তভোগী বিষয়টি তার বড় বোনকে জানায়। এরপরই ধর্ষণের বিষয়টি পরিবারের অন্যান্য মা সহ অন্যান্যদের জানাজানি হয়।
এ দিকে ধর্ষণের বিষয়টি জানাজানির পর থেকেই অভিযুক্ত বাবা আলাল উদ্দিন গা ডাকা দিয়ে আত্মগোপনে চলে যায়। এ বিষয়ে ভুক্তভোগী মেয়ের মা বলেন, এ ঘটনা আমার বড় মেয়ের কাছ থেকে শুনছি। আমি এইসব নিয়ে কথা বলতেও পারি নাই কোনদিন। আমাকেসহ ভুক্তভোগী মেয়েকে চোরের মতো মারধর করতো। এ ঘটনার সাথে আমার সতিনও জড়িত আছে। তিনি এর বিচার চান। এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় মামলা হওয়ার পরেই তাঁকে ধরতে বিভিন্ন কায়দায় অভিযান শুরু করেছি। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল এলাকার ইটভাটা থেকে তাকে গ্রেফতার করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০), তৎসহ ৩১৩ দঃ বিঃ ১৮৬০, (পিতা কর্তৃক মেয়েকে ধর্ষণ) মামলার গ্রেফতারকৃত আলাল উদ্দিন এজাহারনামীয় আসামিম। আইনি প্রক্রিয়া শেষে (শুক্রবার) দুপুরের দিকে জেলা আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]