নেত্রকোনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিদেশি মদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

Share the post
সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : নেত্রকোনা জেলা শহরের হোসেনপুর নামক ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১১ বোতল অবৈধ ভারতীয় বিদেশি মদসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য আনুমানিক ৩৩ হাজার টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ফজলুল হকের ছেলে মো. রেদুয়ান ইসলাম (২৫) ও মো. শাহাজ উদ্দিনের ছেলে মো. লুৎফর রহমান (২৯)। তারা সকলেই জেলার কলমাকান্দা থানাধীন বরুয়াকোনার অন্তর্গত বটতলা গ্রামে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রবিবার (৫ এপ্রিল) বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত দুই যুবক অভিনব কায়দায় স্কুল ব্যাগের ভেতর পুরোনো কাপড় দিয়ে মুড়িয়ে এসব বিদেশি মদ পাচার করছিল। ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকা কলমাকান্দা থেকে এসব মদ সংগ্রহ করে তারা জেলা শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে (রবিবার) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার হোসেনপুর নামক ঢাকা বাসস্ট্যান্ড এলাকার ধানসিঁড়ি হোটেলের পশ্চিম পাশের পাকা রাস্তার ফুটপাতে অবস্থান নেয় ডিএনসির একটি চৌকস রেইডিং টিম। এ সময় সন্দেহভাজন দুই যুবক ওই স্থান দিয়ে যাওয়ার সময় ডিএনসি কর্মকর্তারা তাদের গতিরোধ করে তল্লাশি চালান। তল্লাশিকালে যুবকদের কাছে থাকা ‘ম্যাক্স’ লেখা কালো রঙের স্কুল ব্যাগ থেকে অবৈধ বিদেশি মদগুলো উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে ব্যাগটির ভেতরে পুরোনো কাপড় দিয়ে অত্যন্ত সতর্কতার সাথে সাদা রঙের কাঁচের বোতলগুলো মোড়ানো ছিল।
এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত মদের বোতলগুলো ভারতের তৈরি ‘আইস ভদকা’ নামীয় ব্র্যান্ডের। প্রতিটি বোতলে ৭৫০ মিলি করে ১১টি বোতলে সোয়া আট লিটার বিদেশি মদ পাওয়া যায়। উদ্ধার করা অবৈধ মাদকের আনুমানিক বাজারমূল্য ৩৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সহকারী পরিচালক নাজমুল হক বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মাদকের বিস্তার রোধে এবং মাদক কারবারিদের শিকড় উপড়ে ফেলতে জেলা ডিএনসির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কার্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]