নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা ও লুটপাট, থানায় অভিযোগ

Share the post
সোহেল খান দূর্জয় ,নেত্রকোনা : নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের আসদাটি গ্রামে পূর্বের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা ও লুটপাট এবং থানায় অভিযোগ। শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে আসদাটি গ্রামের হাসেম, সাইফুল, সবুজ, এবং রুখন মিয়ার ছেলে তরিকুল একই গ্রামের ছোট্ট মিয়ার ছেলে শফিকুল ইসলামের ছেলের স্ত্রী হাফসা আক্তার সুলতানার উপর হামলা চালায় এবং তাদের ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট এবং ভাংচুর করে নিয়ে যায় বলে জানায় তারা।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শফিকুল ইসলামের স্ত্রী হাফসা আক্তার সুলতানা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দ্বায়ের করেন। এ ঘটনা তদন্তাধীন আছে বলে নেত্রকোনা সদর থানার সাব ইন্সপেক্টর শাজাহান জানান। হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্তরা হলেন,আসদাটি গ্রামের, হাসেম, সাইফুল, সবুজ এবং রুখন মিয়ার ছেলে তরিকুল ইসলাম। অভিযোগ সূত্রে জানা যায়, হাসেম, সাইফুল, সবুজ এবং রুখন মিয়ার ছেলে তরিকুল ইসলামের সাথে একই গ্রামের ছোট্ট মিয়ার ছেলে শফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলছে আসছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকলেও বিবাদীরা আইনের তোয়াক্কা না করে শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শফিকুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট করে এবং শফিকুল ইসলামের স্ত্রী ঘরে একা থাকায় তার উপর হামলা চালায় তারা।
এ ব্যাপারে শফিকুল ইসলামের স্ত্রী আহত হাফসা আক্তার সুলতানার সাথে কথা বললে তিনি জানান, তাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা, এবং এই সমস্যা সমাধানে গ্রামে বারবার নেতাকর্মীরা শালিস করলেও তারা কাউকে মানেনি। উল্টো তারা আমাদের নামে মিথ্যা মামলা করেছে। এলাকাবাসী জানান,একই গ্রামে পাশাপাশি বাড়ি থাকায় প্রায় সময় তরিকুলরা অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেয় শফিকুল ও তার পরিবারকে। বিষয়টি এলাকাবাসীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন অবগত থাকলেও মিলছে না কোনো সমাধান। অভিযুক্ত তরিকুল ইসলামের সাথে দেখা করা সম্ভব হয়নি। তাদের সাথে বারবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার সাব ইন্সপেক্টর শাজাহান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে গ্রামের বয়োজ্যেষ্ঠ বাসিন্দারা জানান, শফিকুল ইসলাম ও তরিকুলদের পরিবার দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ।তরিকুল ও হাসেমরা সমাজ মানে না, লোভী প্রকৃতির লোক।বিষয়টি আমরা গ্রাম্য সালিশে সমাধান করে দিলেও তারা সবকিছু উপেক্ষা করে শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে শফিকুল ইসলামের স্ত্রীর উপর হামলা চালায় এবং তাদের ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]