নেত্রকোনায় চায়না দুয়ারী জালের ব্যাপকতায় হুমকির মুখে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নেত্রকোনায় নিষিদ্ধ “চায়না দুয়ারী” জালের ব্যাপক ব্যবহার পরিবেশ ও প্রাকৃতিক মৎস্য সম্পদের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। মৎস্য বিশেষজ্ঞদের মতে, এটি সাধারণ জালের মতো হলেও কার্যত এটি একটি অতি সূক্ষ্ম ফাঁদ, যা কারেন্ট জালের তুলনায় অনেক বেশি ক্ষতিকর। এই জালে শুধু বড় মাছই নয়, ধরা পড়ছে মাছের ডিম, পোনা, ব্যাঙ, শামুক, কচ্ছপ, সাপসহ বহু জলজ প্রাণী। ফলে ভেঙে পড়ছে প্রাকৃতিক প্রজনন চক্র, হুমকির মুখে পড়ছে দেশীয় প্রজাতির টাকি, শিং, কৈ, মাগুর, বোয়াল, রুই, কাতলা সহ অনেক মূল্যবান মাছ।
নেত্রকোনার স্থানীয়রা জানান, এই জালের ফাঁস এতটাই সূক্ষ্ম যে, পানি চলাচলকারী যেকোনো প্রাণী এতে আটকা পড়ে যায়। ফলে হাওড়াঞ্চলের প্রাকৃতিক জীব বৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেত্রকোনার বিভিন্ন বিল ও হাওড়সহ একাধিক জলাশয়ে দেখা গেছে, স্থানীয় জেলেরা দিনের আলোয় প্রকাশ্যে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করছেন। তবে এসব এলাকায় প্রশাসন ও মৎস্য বিভাগ মাঝে মাঝে অভিযান চালালেও তা অপ্রতুল ও অনিয়মিত- এমন অভিযোগ সচেতন মহলের।
নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, জেলার প্রতিটি উপজেলায় ইতোমধ্যে বেশ কিছু অবৈধ চায়না জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। খুব শিগগিরই নিয়মিত ও জোরালো অভিযান পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বিজয়া পাল বলেন, চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরা পরিবেশগত ও অর্থনৈতিক- দুদিক থেকেই ভয়াবহ ক্ষতির কারণ। এতে মাছ, পোনা এমনকি মাছের ডিম পর্যন্ত ধরা পড়ে যায়, যা পুরো প্রজনন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়।
নেত্রকোনা সচেতন মহলের মতে, প্রাকৃতিক জলাশয় ও দেশীয় মাছ রক্ষায় এখনই কঠোর ব্যবস্থা নেওয়া না হলে আগামীতে দেশের মৎস্যসম্পদ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, আমদানি, ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা এবং জেলেদের জন্য বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করে সচেতনতা বৃদ্ধি করাই হতে পারে টেকসই সমাধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]