নেত্রকোনায় কলেজ ছাত্রকে ছুরিকাঘাতের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নেত্রকোনায় তাঈম তালুকদার তনয় (১৭) নামে এক কলেজ ছাত্রকে মঙ্গলবার দুপুরে জেলা শহরের কুরপাড় এলাকায় উপস্থিত আবু আব্বাস কলেজের সামনে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে জখম করেছে।
পরে রক্তাক্ত অবস্থায় তনয়কে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এরেই প্রতিবাদে (২৪ সেপ্টেম্বর বুধবার) আবু আব্বাস কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।এসময় উক্ত মানববন্ধনে বক্তারা, তনয়ের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
জানা যায়, তনয় আবু আব্বাস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তনয় বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি নয়ন তালুকদারের ছেলে। সে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় থেকে পড়াশোনা করে।
এসময় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,আবু আব্বাস কলেজের শিক্ষার্থীরা, এলাকাবাসী ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুর রশীদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]