নিরাপদ ও আধুনিক লেনদেনে ঘোড়াঘাটের মানুষকে উৎসাহিত করলো পূবালী ব্যাংক

Share the post
শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ, দ্রুত ও আধুনিক ডিজিটাল লেনদেনে জনগণকে উদ্বুদ্ধ করতে দিনাজপুরের ঘোড়াঘাটে পূবালী ব্যাংক পিএলসি-এর ঘোড়াঘাট উপশাখার উদ্যোগে ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাংকের উপশাখা কার্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংক ঘোড়াঘাট উপশাখার ব্যবস্থাপক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং জুনিয়র কর্মকর্তা খোরশেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা মৎস্য কর্মকর্তা নিয়াজ মোর্শেদ রঞ্জু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন এবং পূবালী ব্যাংকের ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক মামুনুর রশীদ।
বক্তারা বলেন, “নগদ অর্থের পরিবর্তে ফান্ড ট্রান্সফার, মোবাইল অ্যাপ ও ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহার করলে আর্থিক লেনদেন অধিকতর নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ হয়। ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ফলে জাল নোটের ঝুঁকি, খুচরা টাকার সংকট, নগদ অর্থ বহনের ঝামেলা এবং যাতায়াতের সময় আর্থিক নিরাপত্তা ঝুঁকি থেকে গ্রাহকরা মুক্তি পাবেন।”ক্যাম্পেইনে ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে দৈনন্দিন আর্থিক কর্মকাণ্ডে ক্যাশলেস পদ্ধতি ব্যবহারের আহ্বান জানানো হয় এবং এর কার্যকারিতা সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]