নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটির চেয়ারম্যান মনোনীত হওয়ায় মাশুকুল ইসলাম রাজীবকে ফতুল্লা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের শুভেচ্ছা

Share the post

‎মোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি : নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হওয়ায় চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ফতুল্লা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

‎এ উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রাজীবের সফলতা কামনা করেন এবং নারায়ণগঞ্জের উন্নয়নে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন টিপু, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি পারভেজ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন মাহি, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান এবং প্রচার সম্পাদক আবু সায়েম মোল্লা।

‎এ সময় নেতৃবৃন্দ বলেন, মাশুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটি এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে উপস্থিত নেতাকর্মীরা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]