নানা মুখী অভিযোগে আবারও সাবেক কেন্দ্রীয় যবুদল নেতা মুজিবুরের বিরুদ্ধে মানববন্ধন.

Share the post

মোঃ খায়রুল ইসলাম হৃদয়, মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের গজারিয়ায় অবৈধভাবে গ্যাস সংযোগের নামে চার গ্রাম থেকে কোটি টাকার উপর অর্থ আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন করে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মুজিবুর রহমানের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় রসুলপুর বাজার হতে উপজেলা পরিষদের প্রধান ফুটক পর্যন্ত বিক্ষোভ মিছিল নিয়ে আসে রসুলপুর গ্রামবাসী সহ ইমামপুর ইউনিয়নের ভোক্তভোগী পরিবারের সাধারণ জনগন।

ভুক্তভোগীরা জানান,প্রায় পাঁচ,ছয় বছরের বেশি হয়ে যাচ্ছে আমাদের গ্রাম গুলোতে গ্যাস সংযোগ দিবে বলে প্রতি ঘর থেকে ত্রিশ হাজার,চল্লিশ হাজার,পঞ্চাশ হাজার টাকা করে প্রায় ৪০০ পরিবার থেকে কোটি টাকার উপরে টাকা নিয়ে গ্যাস সংযোগ না দিয়ে টাকা আত্মসাৎ করে এ মুজিবুর রহমান। তাকে শেখ মুজিবুরের প্রেতাত্মা বলেও আঙ্খায়িত করে এলাকাবাসী। এ মানববন্ধনের ৪ বছর আগেও  গ্রামবাসী আন্দোলন মানববন্ধন করেছিল। তখন মুজিবুর রহমান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে একজনকে মাডার সহ একাধিক ব্যক্তির হাত পা ভেঙে ফেলে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। বর্তমানেও এ নেতার বিরুদ্ধে গ্যাসের টাকা আত্মসাৎ,অবৈধভাবে বালু বিক্রি সহ গায়বি মামলা বানিজ্যের অভিযোগ এনে এলাকাবাসী গত সোমবার ৯ সেপ্টেম্বর ঝাঁড়ু মিছিল সাহ মানববন্ধন করেছে। বিতর্কিত কেন্দ্রীয় বিএনপির সবেক এ যুবদল নেতার বিরুদ্ধে এক সপ্তাহে দুই মানববন্ধন করে এলাকাবাসী  ও ভুক্তভোগী পরিবার। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইমামপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রকিবুল রাজিব,গজারিয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রেদুয়ান,রাকিব,হিমেল,সানজিদ সহ রসুলপুর,দৌলতপুর,ইমামপুর,মাথাভাঙা গ্রামের সর্বস্তরের জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]