নেত্রকোনায় খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ বস্তা চাল জব্দ-গ্রেফতার -১

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দায় সেনা-পুলিশ ও খাদ্যবিভাগের কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে কালোবাজারির মাধ্যমে পাচারকালে খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ বস্তা চাল জব্দ করেছে। এসময় মো. আমিরুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহীদুল্লাহ বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করেছেন।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে কলমাকান্দা ইউনিয়নের চান্দুয়াইল এলাকায় পাকা রাস্তার পাশ থেকে এই চাল জব্দ ও একজনকে গ্রেফতার করা হয়।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আমিরুল ইসলামকে আদালতে প্রেরণ করেছেন। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আটক আমিরুল ইসলাম উপজেলার সন্ধ্যাহলা গ্রামের মো. আব্দুল মোতালিবের ছেলে।
ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, সরকারের ১৫ টাকা কেজি দরে কার্ডধারীদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির বিতরণ করা চাল নিজে লাভবান হতে কালোবাজারির মাধ্যমে ক্রয় করে মজুদ করেন আমিরুল ইসলাম। ওই চাল পাচার করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৮টার দিকে উপজেলা অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্য, পুলিশ ও উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা চান্দুয়াইল এলাকায় অভিযান চালান। তখন সেখানে রাস্তার পাশে ৫০ কেজি ওজনের ২৯ বস্তায় এক হাজার ৪৫০ কেজি চাল পাওয়া যায়। জব্দ চালের মূল্য ২১ হাজার ৭৫০ টাকা। ওই চাল জব্দের পাশাপাশি পাচারকারি আমিরুল ইসলামকে আটক করা হয়। ইউপি চেয়ারম্যানের ঘরে মিলল সাড়ে ১৭ টন সরকারি চাল। ওসি আরও জানান, এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরে ওই মামলায় আমিরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]