নলডাঙ্গার পাটুল বাজারে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা

Share the post
নাটোর প্রতিনিধি: নলডাঙ্গা উপজেলার পাটুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বাজারের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, পাটুল বাজারের কাপড় ব্যবসায়ী মোহাম্মদ ফুয়াদের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের মুদি দোকান, লাইব্রেরি ও মান্নানের হোটেল, কসমেটিকসসহ মোট ছয়টি দোকানে। আগুন লাগার পর স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর নলডাঙ্গা স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে ছয়টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।ঘটনাস্থল পরিদর্শন করেন আল ইমরান খান। এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের স্টাফ জহিরুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা মহির মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান খান ও স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাপড়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।ইউএনও আল ইমরান খান বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে আর্থিক সহায়তা ও ঢেউটিন দেওয়ার ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]