নলডাঙ্গায় শান্তিপূর্ণ নির্বাচন: প্রশংসায় ভাসছেন ইউএনও

Share the post
এম এম আরিফুল ইসলাম ,নাটোর প্রতিনিধি : নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা-এ সাম্প্রতিক অনুষ্ঠিত নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাধারণ ভোটাররা। বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-মো আল ইমরান খান এর তৎপরতা, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকার কারণে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন বলে জানান তারা।ভোটগ্রহণের দিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। নারী-পুরুষ, নতুন ও প্রবীণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।বাঁশিলা গ্রামের বাসিন্দা জান্নাত ফেরদৌস বলেন, “অনেক দিন পর এমন সুন্দর পরিবেশে ভোট দিতে পেরেছি। কেন্দ্রের ভেতরে-বাইরে শৃঙ্খলা ছিল। প্রশাসনকে ধন্যবাদ জানাই।”
পাটুল গ্রামের নতুন ভোটার সামিউল বলেন, “এবারই প্রথম ভোট দিলাম। খুব ভালো লাগছে। কোনো ভয়ভীতি ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।সাবেক ইউপি সদস্য মহিন মেম্বার বলেন, “নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। প্রশাসন নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করেছে। এমন নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করে।সমাজসেবক ইয়াছিন আলী বলেন, “ইউএনও ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। তারা প্রমাণ করেছেন, আন্তরিকতা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।”নলডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফরমাজুল বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।”নলডাঙ্গা থানার ওসি নূরের আলম বলেন, “ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। আমরা সার্বক্ষণিক টহল ও নজরদারি করেছি। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দেওয়া হয়নি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল ইমরান খান বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে। জনগণের সহযোগিতা ছিল বলেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় আমরা কাজ করে যাব।”
স্থানীয়দের মতে, এমন স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে এবং সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি করবে। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]