নলছিটিতে যুবলীগ নেতাকে কুপিয়ে আহত। সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার’র দাবিতে মানববন্ধন

Share the post
এম কে ,কামরুল ইসলাম,নলছিটি : নলছিটিতে যুবলীগ নেতা মো.মামুন অর রশিদ কে কুপিয়ে আহত করার ঘটনায় মোল্লারহাট ইউপি চেয়ারম্যান সাবেক মো. কবির হোসেনকে গ্রেপ্তার  ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩০ মার্চ বুধবার সকালে নলছিটি প্রেসক্লাব’র সামনে এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন আহত মামুন অর রশিদের স্বজন ও স্থানীয় জনতা।
মানববন্ধনে আহত মামুন অর রশিদের ভাই আমিন হোসেন বলেন পাওনা টাকা চাওয়ার জেরে আমার ভাইকে চেয়ারম্যান তার লোক দিয়ে গত ২৪শে মার্চ রাতে হত্যার উদ্দেশ্য নিয়ে কুপিয়ে জখম করে। তিনি আরও বলেন নলছিটিতে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটেছে, আমার ভাইকে কুপিয়ে জখম করলেও আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কবির হোসেন বলেন, মামুনকে কোপানের ঘটনায় আমার কিছু জানা নেই আমার ইউনিয়নের একটি স্বাধীনতা বিরোধী চক্র আমাকে ফাঁসাতে ষড়যন্ত্র করছে। নলছিটি থানার অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান বলেন, আমি বর্তমানে স্বাক্ষী দেওয়ার জন্য আদালতে আছি তাই এসব বিষয়ে কিছু বলতে পারছেন না বলে সাংবাদিকদের জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]