সড়ক দুর্ঘটনায় আহত রুবেল’র মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের মাতম

Share the post
এম কে,কামরুল ইসলাম ,নলছিটি,ঝালকাঠি: সড়ক দুর্ঘটনায় আহত রুবেল (২৮) এক সপ্তাহ মৃত্যুর সাথে যুদ্ধ করে বরিশাল শেবাচিম হসপিটালে মৃত্যু বরণ করেছে। তার মৃত্যুতে গ্রামের বাড়ি নলছিটি পৌরসভার সূর্যপাশায় চলছে শোকের মাতম।
রুবেল গত ২৫ মার্চ শুক্রবার সকাল সারে ১০টার দিকে উপজেলার ৩ নং কুলকাঠি ইউনিয়নের নীলেরভিটা নামক এলাকায় ডায়সু চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনার স্বীকার হয়। আহত রুবেলকে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হসপিটালে প্রেরণ করেন। শেবাচিম’র জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দীর্ঘ সময় ফেলে রাখে বলে অভিযোগ করেন রুবেল’র পিতা মোহম্মদ মুনসুর আলী। ভর্তি হওয়ার পর থেকেই অপারেশন করানোর জন্য চিকিৎসকদের পেছনে ছুটতে থাকেন পরিবারের লোকজন। দীর্ঘ ৭ দিন পর গত ৩১ মার্চ রাতে রুবেল’র অস্ত্রোপচার করা হয়। এরপর রুবেল আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়তে থাকে বলে জানান তার পিতা। রুবেল’র পিতা মুনসুর আলী বলেন গতকাল রাতে তার অবস্থা খারাপ হতে থাকলেও কোন বিশেষজ্ঞ চিকিৎসক তার ছেলেকে দেখতে আসেনি। আজ ২ এপ্রিল শনিবার সকালে রুবেল মারা যায়।
মৃত রুবেল পৌরসভার সূর্যপাশা এলাকা মুনসুর আলীর ছেলে।
পরিবারের অভিযোগ রুবেল গুরুতর অসুস্থ হলেও চিকিৎসকরা তেমন কোন গুরুত্ব দেয়নি।
রুবেল’র এক বছর বয়সী ছেলেটি বুঝতেই পারছিলো না তার বাবার কি হয়েছে। চাচার কোলে বসে একবার বাবার লাশের দিকে এবং অন্যদের দিকে ফ্যালফ্যাল করে তাকাচ্ছিল। রুবেল’র স্ত্রীর কান্না দেখে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারছিলো না। স্বজনদের আহাজারীতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছিলো। বাদ আসর নামাজে জানাজা শেষে রুবেলকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]