নলছিটিতে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে বিশেষ উঠান বৈঠক

Share the post
এম কে, কামরুল ইসলাম,নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে মহান স্বাধীনতা’র সুবর্ন জয়ন্তী উপলক্ষে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১২টায় উপজেলাতথ্য আপা’র উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থার সভাপতি মিসেস ডালিয়া নাসরীন এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুজিবুর রহমান ও নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোর্সেদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুঃ আনোয়ার আজিম, প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন, প্রভাষক মোঃ জামাল হোসেন প্রমুখ।
এ সময় নলছিটি উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শামসুন নাহার, তথ্য সহকারী ইশরাত জাহান দোলন, শাহানাজ আক্তারসহ ৫০ জন নারী সদস্য উপস্থিত ছিলেন।
সভায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন ও মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর বিশেষ আলোকপাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]