নলছিটিতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সচেতনতা সভা অনুষ্ঠিত

Share the post
এম কে, কামরুল ইসলাম ,নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ এপ্রিল) বিকেলে নলছিটি পৌরসভা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা সিকদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।এতো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান।
আলোচনা সভায় উপস্থিত বক্তরা বলেন, জাতীয় মাছ ইলিশ মাছ, আমাদের রাষ্ট্রীয় সম্পদ।এই মূল্যবান ইলিশ সম্পদ রক্ষা ও এর উন্নয়নে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।এবং কারেন্ট জাল,বেহুন্দি জাল,মশারি জাল,চরঘেরা জাল,বেড় জাল ও ৬.৫ সেন্টিমিটার এর কম ফাঁসের ইলিশ জাল ব্যবহার মৎস্য আইনে সম্পূর্ন নিষিদ্ধ। এসকল নিষিদ্ধ জাল ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর,পৌর কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, পৌর কাউন্সিলর ও উপজেলা কৃষক লীগ সভাপতি মো. ফিরোজ আলম খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ সাইয়্যেদা ও জেলে নেতা সচিন চন্দ্র মালো। এছাড়াও পৌরসভর কাউন্সিলরবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের শতাধিক জেলেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা মৎস্য দপ্তর নলছিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]