নরসিংদীতে পুত্রের শাবলের আঘাতে প্রাণ গেলো বাবার

Share the post
নরসিংদী প্রতিনিধি :নরসিংদীর রায়পুরায় পুত্রের শাবলের আঘাতে কবির মিয়া (৫০) নামে এক বাবা প্রাণ হারিয়েছে।
মঙ্গলবার (২৭ মে) ভোরে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এঘটনায় ঘাতক ছেলে মনির মিয়া (২৫) কে গ্রামবাসী আটক করে পুলিশে দিয়েছে। নিহত কবির মিয়া বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে প্রায় সময়ই বাবা ছেলের মধ্যে ঝগড়া হতো। মনির মিয়া সবসময় উগ্র ও নেশাগ্রস্হ অবস্থায় থাকতো। তাদের মধ্যে বনিবনা ছিল  কম। ভোরে তুচ্ছ ঘটনা নিয়ে বাবা ছেলের মাঝে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে মনির ঘরের ভিতর থাকা শাবল দিয়ে কবির মিয়ার উপর আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ছেলের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই তর্ক হতো। পারিবারিক এ কলহের জেরে গতকাল ভোররাতে এক পর্যায়ে ছেলে মনির তার বাবা কবির মিয়াকে শাবল দিয়ে একাধিক আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত মনির মিয়াকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]