সরাইলে ৩৬ বোতল স্কাফ সিরাপসহ ২ নারী গ্রেপ্তার 

Share the post
মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩৬ বোতল ভারতীয় নেশাজাতীয় স্কাফ সিরাপসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার ২৭ মে দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গাইনাহাটি গ্রামের বাদল মিয়ার মেয়ে জোসনা বেগম (৪০) ও একই উপজেলার পঞ্চবটি গ্রামের মৃত খোরশেদ মিয়ার মেয়ে মাহমুদা বেগম (৫০)।
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, মঙ্গলবার দুপুরে সার্জেন্ট বায়েজিদের নেতৃত্বে পুলিশের একটি দল কুট্টাপাড়া এলাকায় থানা ভবনের সামনে ঢাকা সিলেট মহাসড়কে একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় একটি যাত্রীবাহী সিএনজি থামালে তাতে থাকা দুই নারী পালানোর চেষ্টা করে। হাইওয়ে পুলিশের সদস্যরা ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হন। পরবর্তীতে তাদের হেফাজত থেকে ৩৬ বোতল স্কাফ সিরাপ জব্দ করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ভৈরব বিক্রি করে আসছিলেন। গ্রেপ্তার দুই আসামি ও উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]