নরসিংদীতে গ্যাস লাইনের লিকেজ থেকে একই পরিবারের দগ্ধ ৩, নিহত ১

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর মাধবদীতে অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে একই পরিবারের ৩ জন অগ্নিদগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ আকলিমার মৃত্যু হয়।
সোমবার রাত সাড়ে ১১টায় সদর উপজেলার মাধবদী থানাধীন নুরালাপুরের আলগী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকলিমা (৩০) ওইগ্রামের এমরানের স্ত্রী। এসময় তাদের দুই সন্তান সিয়াম (১২) ও সামিয়া (১৪) গুরুত্বর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টায় গৃহবধূ আকলিমা খাবার গরম করার জন্য রান্না ঘরের চুলা ধরার জন্য দিয়াশলাই দিয়ে আগুন ধরাতে গেলে মূহুর্তের মধ্যে ঘরে আগুন লেগে যায়। এসময় আকলিমা ও তার দুই সন্তান আগুনে দগ্ধ হয়। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নিয়ে গেলে তাদের অবস্থা অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (মঙ্গলবার) দুপুরে আকলিমার মৃত্যু হয়।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন যাবৎ নরসিংদী তিতাস গ্যাসের ব্যাবস্থাপক মাকসুদুর রহমানের পরোক্ষ মদদে তার নিজ এলালাকা নরসিংদীর মাধবদী নুরালাপুরা ও আলগী সহ মাধবদী এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে আসছে একটি চক্র। এর প্রেক্ষিতে এলাকাবাসী কয়েকবার নরসিংদী তিতাস গ্যাস কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়। কিন্তু অদৃশ্য কারনে তিতাস গ্যাস কতৃপক্ষ কোন ব্যাবস্থা গ্রহণ করেনি। আর সঠিক সময় ব্যবস্থা গ্রহণ না নেওয়ায় এ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে মনে করেন স্থানীয়রা।
এব্যাপারে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, অগ্নিদগ্ধে নিহত আকলিমার লাশ এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। খোঁজ খবর নিচ্ছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]