নরসিংদীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ৩

Share the post

সোহাগ মিয়া,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনন্ত ৩০ জন।বৃহস্পতিবার (০৪ নভেম্বর) ভোর ৫টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নেকজানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন—নেকজানপুর গ্রামের আশরাফুল (২০), আমির হোসেন (৫০) ও খুসু বেগম (৫৫)। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আগামী ১১ নভেম্বর আলোকবালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র ৫ নং ওয়ার্ডের দুই প্রতিদ্বন্দ্বি মেম্বার পদপ্রার্থী রিপন মোল্লা ও আবু খায়ের গ্রুপের মধ্যে এ সংর্ঘষ হয়। এ সময় দুই পক্ষের লোকজন আগ্নেয় অস্ত্রসহ লাঠি, বাঁশ বিভিন্ন দেশীয় আস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েক জনকে গুলিবিদ্ধ অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার সময় পথে তিনজনের মৃত্যূ হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ওসি-(তদন্ত) হারুনুর রশিদ জানান, এ ঘটনায গুলিবিদ্ধ হয়ে মোট তিনজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েক জনকে ঢকায় পাঠানো হয়েছে বাকীরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের লাশ সদরের হাসপাতালের মর্গে রয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]