নরসিংদীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ৩

Share the post

সোহাগ মিয়া,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনন্ত ৩০ জন।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) ভোর ৫টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নেকজানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন—নেকজানপুর গ্রামের আশরাফুল (২০), আমির হোসেন (৫০) ও খুসু বেগম (৫৫)। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আগামী ১১ নভেম্বর আলোকবালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র ৫ নং ওয়ার্ডের দুই প্রতিদ্বন্দ্বি মেম্বার পদপ্রার্থী রিপন মোল্লা ও আবু খায়ের গ্রুপের মধ্যে এ সংর্ঘষ হয়। এ সময় দুই পক্ষের লোকজন আগ্নেয় অস্ত্রসহ লাঠি, বাঁশ বিভিন্ন দেশীয় আস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েক জনকে গুলিবিদ্ধ অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার সময় পথে তিনজনের মৃত্যূ হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ওসি-(তদন্ত) হারুনুর রশিদ জানান, এ ঘটনায গুলিবিদ্ধ হয়ে মোট তিনজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েক জনকে ঢকায় পাঠানো হয়েছে বাকীরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের লাশ সদরের হাসপাতালের মর্গে রয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]