নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে পিইসি পরীক্ষা

Share the post

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পুনর্বিন্যাস করা (কাটছাঁট) সিলেবাসে আগামী নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ কথা জানিয়েছেন।৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্‌যাপনের তথ্য জানাতে সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্ন ছিল ১২ সেপ্টেম্বর থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে, তাহলে কি এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে? জবাবে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই হবে। পুনর্বিন্যাস করা সিলেবাসে হবে।

ছয়টি বিষয়েই পরীক্ষা হবে কি না জানতে চাইলে জাকির হোসেন বলেন, সেটা পরিস্থিতি বলে দেবে। ছয়টি নেয়ার মতো অবস্থা থাকলে ছয়টিই নেয়া হবে।। প্রস্তুতি আছে। আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকের বার্ষিক পরীক্ষাও হবে।

আগের দিন রোববার আন্তমন্ত্রণালয় সভা করে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান করোনার কারণে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধের পর ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

তবে প্রথমে এ বছরের এবং আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের এবং প্রাথমিকের পঞ্চম শ্রেণির ক্লাস প্রতিদিন হবে। বাকি শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস সপ্তাহে একদিন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]