নবীগঞ্জে মসজিদে মুয়াজ্জিন নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৫০

Share the post
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মথুরাপুর জামে মসজিদে মুয়াজ্জিন নিয়োগ ও পুরোনো হিসাব-নিকাশ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।গুরুতর আহতদের মধ্যে রয়েছেন হাফেজ নজরুল ইসলাম (৫৫), রায়হান কবীর (৩৬), রহিম উদ্দিন (৩৮) ও হাম্মদ মিয়া (২৮)। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এছাড়া আহত হয়েছেন—শামীম আহমদ মনা (৪৫), শামসু মিয়া (৬২), সুলেয়মান মিয়া (৫২), জুয়েল আহমদ (৪০), আলতা মিয়া (৪৫), রোমান মিয়া (৩৫), জনি (২২) ও রব্বান মিয়া (৩০)-সহ আরও অনেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের নতুন মুয়াজ্জিন নিয়োগ ও পুরোনো মুয়াজ্জিনের আর্থিক হিসাব-নিকাশ নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও সমাধান হয়নি।
জুমার নামাজের সময় দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক থেকে শুরু হয় ধাক্কাধাক্কি, পরে তা সংঘর্ষে রূপ নেয়।সংঘর্ষ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]