নবীগঞ্জে বাস খাদে পড়ে আহত অন্তত ২০ জন 

Share the post
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (১৮ মে) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৫৯২৫) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে প্রায় অর্ধশতাধিক যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন এবং নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তবে আহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের বিষয়টি নিশ্চিত করে জানান, “উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজে সহায়তা করছেন।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের ঘুম বা বাসের যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]