নগরীর কাজির দেউরিতে ফেইসবুক ভিত্তিক সংগঠন শখের রাজ্যের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান -২০২১ সম্পন্ন

Share the post

চট্টগ্রাম সংবাদ :‘শখ’ এ যেন বিন্দুর মধ্যে সিন্ধুর গভীরতা। তাই শখকে একটি নির্দিষ্ট মাপকাঠিতে কখনো বিচার করা যায় না। এক এক জনের শখের প্রকারভেদ এক এক রকম।২০২০ সালের ২৪ শে এপ্রিল কোভিড মহামারির সময়ে আবির্ভাব হয় ফেইসবুক ভিত্তিক সংগঠন “শখের রাজ্যের”। এই গ্রুপের মেম্বারদেরকে ‘শখবাজ’ নামক বিশেষ একটি নামে ডাকা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চরণকে বিশেষায়িত করে এই গ্রুপের ট্যাগলাইন রাখা হয় ” আমরা সবাই রাজা, আমাদের এই শখের রাজত্বে।”

আজ শুক্রবার (১২ই নভেম্বর) সকাল ১০.০০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর কাজির দেউরির একটি স্বনামধন্য রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় শখের রাজ্যের ‘পুরষ্কার বিতরণী অনুষ্ঠান -২০২১’।

এই প্রতিযোগীতায় বিভিন্ন স্যাগমেন্টে প্রায় ৩০ জন শখবাজের (প্রতিযোগী) হাতে তুলে দেওয়া হয় পরিবেশ বান্ধব গাছ,টব, পরম বন্ধু বই,ক্যানভাস সহ আরো নানান কিছু। শখবাজরা বিজয়ী শখবাজরা তাদের ভিন্ন ভিন্ন শখের পসরা প্রদর্শিত করে ঠাঁই করে নিয়েছেন বিজয়ীদের তালিকায়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শখের রাজ্যের প্রতিষ্ঠাতা ও এডমিন জিকু চৌধুরী, এডমিন প্যানেলের শাজিয়া প্রীটি,সামান্তা নাজ বৃন্তা, আবদুল্লাহ আল ফাহিম,শিফাত ইসলাম, সাদিয়া তাজনিন,শিশির আহমেদ। এছাড়াও অনলাইনে সদূর ইতালি থেকে যুক্ত ছিলেন আইরিন কামরুন নাহার এবং মেহরুন আফরোজ।

এ সময় শখের রাজ্যের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে শখের রাজ্যের প্রতিষ্ঠাতা জিকু চৌধুরী বলেন, আমরা চাই শখের চর্চাগুলোকে সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে। যাতে আমাদের দেখাদেখি বাকিরাও নিজেদের মধ্যে বিরাজমান শখগুলোকে চর্চা করে নিজের সুপ্ত প্রতিভাকে আরো বিকশিত করতে পারে। পরবর্তীতেও আমরা আমাদের এরূপ কার্যক্রম অব্যাহত রাখবো। অদূর ভবিষ্যতে শখের রাজ্যে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে শখের চর্চা করার জন্য একটি আকাঙ্খিত প্ল্যাটফর্মে পরিণত হবে সেই বিষয়ে কোন সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]