‘নগদ’ ডাক বিভাগেরই সেবা: মহাপরিচালক

Share the post

সাম্প্রতিক সময়ে কিছু ঘটনার সূত্র ধরে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নাগাদের বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছে ডাক বিভাগ। ৯ সেপ্টেম্বর এক ভিডিও বার্তায় ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন এ আহ্বান জানান।সিরাজ উদ্দিন বলেন, ডাক বিভাগের সঙ্গে রাজস্ব আয়ের অংশীদারত্বের ভিত্তিতে পরিচালিত একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা নগদ। এটি মাত্র আড়াই বছরে দেশের প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষকে আর্থিক লেনদেনের আওতায় এনেছে।

তিনি বলেন, ‘২০১৭ সালে থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের সঙ্গে ডাক বিভাগের চুক্তি হয় এবং তার ভিত্তিতে নগদ সেবা দিয়ে যাচ্ছে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, নগদের মালিকানা এবং ডাক বিভাগের সঙ্গে অংশীদারিত্বের বিষয়টি নিয়ে অহেতুক মানুষকে বিভ্রান্ত করার কোনো অবকাশ নেই।সিরাজ উদ্দিন আরো বলেন, নগদ দেশের এমএফএস বাজারের একচেটিয়াত্ব ভাঙতে সক্ষম হয়েছে। সে কারণেই অনেকে নগদের বিরুদ্ধে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
সম্প্রতি কয়েকটি ই-কমার্স প্ল্যাটফর্মের ত্রুটির কারণে নগদের কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, পর্যালোচনার পর এই অ্যাকাউন্টগুলো খুলে দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে ডাক বিভাগ নগদের ৫১ শতাংশ শেয়ারের মালিক হচ্ছে এবং নগদ লিমিটেড ৪৯ শতাংশ শেয়ারের মালিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]