নওগাঁর মান্দায় মসজিদ উন্নয়ন প্রকল্পের সাড়ে ৩শো গাছ উপড়ে ও ভেঙ্গে ফেলার অভিযোগ

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলায় মসজিদ উন্নয়ন প্রকল্পের সাড়ে ৩শো গাছ উপড়ে ও ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে। গত রবিবার (২৭ অক্টোবর) পার-কালিকাপুর গ্রামে ঘটনা টি ঘটে। স্থানীয় এলাকাবাসী ও মসজিদ মমিটির সাধারণ সম্পাদক মোঃ সুবুজ হুসেন জানান, রাতের অন্ধকারে পার-কালিকারপুর জামে মসজিদ উন্নয়ন প্রকল্পের জন্য লাগানো গাছ উপড়ে ও ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা। মসজিদ উন্নয়নের জন্য এলাবাসীর উদ্যোগে গত ৩মাস আগে সাড়ে ৩ শো পিস ইউক্যালিপ্টাস গাছ রোপণ করা হয়। স্থানীয় বাসিন্দা মন্টু, আব্দুল মতিন, হাবিবুর রহমান, নাজমুল সোহেল, জানায় ২৫ শতক জমিতে মসজিদ উন্নয়ন প্রকল্পের স্বার্থে বাগান করার জন্য সাড়ে ৩শো পিচ ইউক্যালিপ্টাস গাছ রোপণ করে জমির চারে দিকে নেটের বেড়া দিয়ে ঘিরে রাখে। সোমবার সকালে জানতে পারেন কে বা কাহারা রাতে সবগুলো গাছ উপড়ে, ভেঙ্গে ফেলেছে। এতে প্রায় এক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। এঘটনায় মসজিদ মমিটি বাদী হয়ে অজ্ঞাতদের নামে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বেপারে মান্দা থানার (ওসি) মোঃ মনসুর রহমান বলেন, আমার কাছে এখন পর্যন্ত অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]

ক্লিনিকের ভেতরেই নার্সকে ধর্ষণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

Share the post

Share the post মির্জা তুষার আহমেদ,নওগাঁ :রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে।এরইমধ্যে অভিযুক্ত ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর রাজপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত চিকিৎসক আহসান হাবীব নওগাঁ জেলার নিয়ামতপুর থানার সীমন্তপুর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। তিনি আল আরাফা ক্লিনিকে মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে আরটিভি নিউজকে […]