নওগাঁর পোরশায় অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টা, ১৫ হাজার টাকা জরিমানা

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁর পোরশা উপজেলার নোচনাহার বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টার ঘটনা ধরা পড়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাংস ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সম্পূর্ণ মাংস জব্দ করা হয়েছে।
পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম জানান, তিনি রাজশাহীতে নির্বাচনসংক্রান্ত একটি বিভাগীয় সভায় যোগ দিতে যাওয়ার পথে নোচনাহার বাজারে এক মাংস ব্যবসায়ী মজিবরের দোকানে অসুস্থ গরুর মাংস স্বল্পদামে বিক্রির প্রস্তুতির খবর পান।সভায় যোগ দেওয়ার সময় হাতে থাকায় নওহাটা হয়ে নোচনাহার বাজারে যান তিনি।
পথেরমধ্যে প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একজন কর্মকর্তা ঘটনাস্থলে পাঠান। বাজারে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সংশ্লিষ্ট মাংস ব্যবসায়ী মজিবর রহমান জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে মাংস বাজারে স্বল্প দামে বিক্রি করা হয় সেই গরুটি অসুস্থ ছিল।
প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা গরুর লিভার পরীক্ষা করে মাংস মানবভোগের অনুপযোগী ঘোষণা করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সম্পূর্ণ মাংস জব্দ করা হয় এবং অভিযুক্তকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]