নওগাঁয় ৭ দফা দাবিতে যুব অধিকার পরিষদের মানববন্ধন

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁয় ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টার নওগাঁ জেলা কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির মোড়ে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‌ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করে সংগঠনটি। দয়া নয় কর্ম চাই বাঁচার মতো বাঁচতে চাই স্লোগানে দেশে বেকারত্ব মহামারী নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ‌বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৭ দফা ‌প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে ওই কর্মসূচি পালন করা হয়। নওগাঁ জেলা গণ অধিকার পরিষদের ‌সদস্য অধ্যাপক মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যুব অধিকার পরিষদ নওগাঁ জেলা আসাদুল ইসলামের সঞ্চালনায মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন রাহমুল ইসলাম সভাপতি যুব অধিকার পরিষদ নওগাঁ জেলা, রায়হান হোসেন সহ-সভাপতি যুব অধিকার পরিষদ নওগাঁ, শহিদুল ইসলাম সংগঠনিক সম্পাদক যুব অধিকার পরিষদ নওগাঁ, তুহিন হোসেন যুগ্ম-সাধারণ সম্পাদক যুব অধিকার পরিষদ নওগাঁ, এনামুল হোসেন সহ-সংগঠনিক সম্পাদক যুব অধিকার পরিষদ নওগাঁ, রুবেল উদ্দিন সাহিত্য বিষয়ক সম্পাদক গণ অধিকার পরিষদ নওগাঁ, জিয়াউর রহমান সাবেক আহ্বায়ক যুব গণ অধিকার পরিষদ নওগাঁ, আবু সাদাত বিন সৌখিন সাবেক যুগ্নু আহ্বায়ক নওগাঁ, আফলে সানি সভাপতি ছাত্র অধিকার পরিষদ নওগাঁ জেলা, হাবিবুর রহমান সিনিয়র সহ-সভাপতি ছাত্র অধিকার পরিষদ নওগাঁ, সোহেল রানা সহ-সভাপতি ছাত্র অধিকার পরিষদ নওগাঁ, জাকির হোসেন সভাপতি যুব অধিকার পরিষদ মহাদেবপুর নওগাঁ, সহ প্রমুখ। সভায় বক্তারা, অন্তর্বর্তীকালীন সরকারের নিকট যুব সমাজের ‌কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, যুব সমাজ স্বাবলম্বী হলে দেশের উন্নয়ন সম্ভব। তারা বিগত সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে বলেন, বিগত সরকার দুর্নীতি ও স্বজনপ্রীতি করেছে তারা শুধুমাত্র তাদের দলীয় লোকদের চাকরি প্রদান করেছে। সাধারণ জনগণের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, দেশে দুর্নীতি বেড়েছে বেকারত্ব বেড়েছে। তারা যুব সমাজের মেধার কোন মূল্যায়ন করেনি। অবিলম্বে যুব অধিকার পরিষদের ৭ দফা দাবি মেনে নেবার জন্য সরকারের নিকট আহ্বান জানান। একই সাথে যুব সমাজের মেধা যোগ্যতা এবং কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে কাজে লাগাতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]