নওগাঁয় বিজিবির অভিযানে কষ্টি পাথরের ১৮টি মূর্তি উদ্ধার

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ:নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে পৃথক অভিযানে ১৮টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। রবিবার (২৫ মে) (১৬ বিজিবির) অভিযানে প্রায় ১০৮.২২৫ কেজি ওজনের ৪টি ও ৫৪৬.৬৫০ কেজি ওজনের ১৪টি কষ্টি পাথর সাদৃশ্য বিভিন্ন প্রকার মূর্তি উদ্ধার করা হয়। বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নওগাঁ ১৬ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম নির্দেশনায়, সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম নেতৃত্বে ৩জেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে পৃথক অভিযান চালায়। বিজিবি ঘোষণা করেছে উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিগুলো নওগাঁর বদলগাছী পাহাড়পুর, প্রত্নতাত্ত্বিক জাদুঘর, রাখা হবে। ২৫ মে আনুষ্ঠানিকভাবে জাদুঘর,কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। বিজিবি বলেন,এই মূর্তিগুলো শুধু প্রাচীন শিল্পকলার নিদর্শনই নয়, বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়ও বহন করে। শত শত বছর আগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বহনকারী এই কষ্টিপাথরের মূর্তিগুলো আমাদের অতীত সভ্যতা, ধর্মীয় বিশ্বাস এবং শিল্পবোধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এদের সংরক্ষণ কেবল একটি প্রশাসনিক কর্তব্য নয়, এটি জাতির প্রতি একটি নৈতিক দায়বদ্ধতা। আমরা চাই এসব ঐতিহাসিক নিদর্শনগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত হোক, যাতে সাধারণ দর্শক, গবেষক এবং ভবিষ্যৎ প্রজন্ম এগুলো থেকে শিক্ষা ও অনুপ্রেরণা নিতে পারে। মূর্তিগুলো জাদুঘরে সংরক্ষণের ফলে সাধারণ জনগন দেখার সুযোগ পাবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ইতিহাস ও সংস্কৃতির চেতনা জাগ্রত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]