মামলা প্রত্যাহারের দাবীতে দুর্গাপুরে নারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Share the post

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির নেতাকর্মীদের নামে হত্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরে নারী সমাজের উদ্দ্যেগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে হাজারো নারীদের অংশগ্রহনে এক বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব মোড়ে এসে শেষে হয়। পরে এখানে ঘন্টাব্যাপি মানববন্ধন করে তারা।

মানববন্ধনে অংশগ্রহনকারী আফরোজা আক্তার বলেন, গত বৃহস্পতিবার (২২ মে) রাতে পুর্ব-বাকলজোড়া গ্রামে সংঘঠিত বাড়ীঘর ভাংচুর, আহত ও নিহতের ঘটনায় আমার স্বামী তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মুলত ঘটনার দিন সে নেত্রকোনা অবস্থান করে বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেছিলো, যার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আমার স্বামী সহ বিএনপি নেতাকর্মীদের নামে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে আমি প্রত্যাহারের দাবী জানাই।

নারী সমাজের সদস্য জাহানারা বেগম বলেন, বিএনপি নেতাকর্মীদের নামে যে মিথ্যা মামলা দেয়া তা সঠিক নয়। মুলত বিএনপি‘র রাজনীতি থেকে জামাল মাস্টার সহ অন্যাদের কুলষিত করার জন্য, কৌশলে তাদের নাম ব্যবহার করা হয়েছে। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য জোর দাবী জানাই।

মানবাধিকার কর্মী শিউলী আক্তার বলেন, জামাল মাস্টার একজন শিক্ষক, তার জনপ্রিয়তাকে ধংস করার জন্য কিছু কু-চক্রী মহল তাকে হত্যা মামলা জড়াতে চাচ্ছে। জামাল মাস্টার উপজেলার বিভিন্ন সামাজিক কার্যক্রমে জড়িত, তাকে দাবিয়ে দেয়ার জন্যই এই নীল নকশা করা হয়েছে। আমি এই মামলা প্রত্যাহারের দাবী জানাই।

এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, শ্যামলী বেগম, হাসিনা আক্তার, তানজিনা আক্তার সাবিনা বেগম, মুন্নি আক্তার, জমিলা খাতুন, তাহেরা বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]