নওগাঁয় প্রেমিকাকে না পেয়ে যুবকের আত্মহত্যা

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রেমিকাকে বিয়ে করতে না পেরে অভিমান করে সাগর হোসেন (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সাগর হোসেন উপজেলার ধামইরহাট ইউনিয়নের রামরামপুর তেলিপাড়া গ্রামের মো. রহিদুল ইসলামের একমাত্র ছেলে।
নিহতের বাবা মো. রহিদুল ইসলাম মুঠোফোনে জানান, গত ৮ মে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত কারণে অভিমান করে সাগর নিজ ঘরে বিষ পান করে। বিষয়টি বুঝতে পেরে রাতেই তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি দেখে শুক্রবার তাকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয় এবং জানা যায়—২০২১ সালে হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করা সাগর পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়ে এবং আত্মহননের পথ বেছে নেয়। তার বড় চাচা আব্দুর রহিম ও প্রতিবেশীরাও ধারণা করছেন, এটি কোনো সাধারণ অভিমান নয়—পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারাই তার আত্মহত্যার প্রধান কারণ।
 তবে নিহতের বাবা রহিদুল ইসলাম বলেন, “আমার ছেলের সঙ্গে কখনো কোনো মতবিরোধ হয়নি। সে কারও সঙ্গে সম্পর্কে ছিল এমনটাও আমার জানা নেই।” ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরদিন শনিবার (১০ মে) সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]