নওগাঁয় চিকিৎসা নিতে আসা রোগীকে ধর্ষণ করলো চিকিৎসক

Share the post
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় চিকিৎসা সেবা নিতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ’র মামলায় আবুল হাসান (৩৪) নামে একজন পল্লী চিকিৎসককে আটক করেছে পুলিশ। ভিকটিম গৃহবধূ’র মামলায় নওগাঁর পোরশা থানা পুলিশ শুক্রবার সকালে পোরশা মিনাবাজারের ন্যাশনাল ড্রাগ হাউস থেকে পল্লী চিকিৎসক আবুল হাসানকে আটক করেন।
আটককৃত পল্লী চিকিৎসক আবুল হাসান ঠনঠনিয়া পাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ভিকটিম গৃহবধূ বেশ কয়েক দিন ধরে জ্বরের কারণে অসুস্থ ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল অনুমান ৭টারদিকে তার স্বামী গোনপুর মাঠে কৃষি কাজ করতে যান।
এসময় তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা গ্রহনের জন্য সকাল সারে ১০টার দিকে পোরশা মিনা বাজারে অবস্থিত আবুল হাসানের ন্যাশনাল ড্রাগ হাউস ঔষধের দোকানের চেম্বারে যান। এক পর্যায়ে গৃহবধূ’র মুখ থেকে অসুস্থ্যর বিবরণ শুনে চেম্বারের ভেতর নিয়ে প্রেসার মাপার পর ডায়াবেটিস, জরায়ুতে টিউমার ও গোপনাঙ্গে ঘাঁ হয়েছে বলে গৃহবধূকে বেডে শুতে বলেন এবং চেক-আপের নামে এক পর্যায়ে পল্লী চিকিৎক আবুল হাসান বিভিন্ন তাল বাহানায় ইচ্ছার বিরুদ্ধে (ভিকটিম) গৃহবধূকে ধর্ষণ করেন।
এঘটনায় ধর্ষনের শিকার গৃহবধূ ঐ দিন রাতেই পোরশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষন মামলা দায়ের করেন। মামলার পর থানা পুলিশ আবুল হাসানকে আটক করেছেন। সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বলেন, রাতে থানায় মামলা দায়ের করার পর সকালেই আসামীকে আটক পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া মেডিকেল (স্বাস্থ্য পরীক্ষার) জন্য ভিকটিমকে নওগাঁ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]