ধোবাউড়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
আবুল হাশেম,ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে স্বাবলম্বী উন্নয়ন সমিতি সিডস প্রকল্পের উদ্যোগে সালুয়াতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়। এছাড়া শিক্ষক ছাত্রছাত্রীদের নিয়ে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম,প্রজেক্ট ম্যানেজার কর্নেলিউস দালবৎ,শিক্ষা অফিসার হাজং সুমন রায়,উপজেলা সমন্বয়কারী তানিয়া রংমা।

