ধামরাইয়ে ১৬ জুলাই শুরু হচ্ছে ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধব রথযাত্রা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

Share the post

মোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধব রথযাত্রা আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) শুরু হবে। এ উপলক্ষে ঐতিহাসিক রথে শেষ মুহূর্তের রং-তুলির কাজ, সৌন্দর্যবর্ধন ও বিভিন্ন ধরনের মেরামত কার্যক্রম চলছে। আগামী ২৪ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা।

ধামরাইয়ের এই রথযাত্রা এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথ উৎসব হিসেবে পরিচিত। প্রায় ৪০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী উৎসব প্রতি বছর বাংলা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়ে আসছেরথযাত্রাকে কেন্দ্র করে ধামরাইয়ে মাসব্যাপী মেলা বসে। এ সময় দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশ থেকে অসংখ্য ভক্ত, দর্শনার্থী ও পর্যটক ধামরাইয়ে সমবেত হন।

উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে শ্রী শ্রী যশোমাধব দেবকে সুসজ্জিত রথে করে ধামরাইয়ের যাত্রাবাড়ী এলাকায় নিয়ে যাওয়া হয়, যা যশোমাধবের শ্বশুরবাড়ি হিসেবে পরিচিত। সেখানে দেবতা উল্টো রথযাত্রা পর্যন্ত অবস্থান করেন। পরে ২৪ জুলাই উল্টো রথের মাধ্যমে পুনরায় শ্রী শ্রী যশোমাধব অঙ্গনে ফিরিয়ে আনা হবে।

ঐতিহ্যবাহী এই বিশাল রথ টানার জন্য প্রায় ১ হাজার কেজি ওজনের পাটের তৈরি রশি ব্যবহার করা হয়, যা উৎসবের অন্যতম বিশেষ আকর্ষণ।

এদিকে, রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]