ধামইরহাট থানায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র কাণ্ডে ওসি-সহ ৬ পুলিশ প্রত্যাহার

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ :নওগাঁর ধামইরহাট থানা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্র প্রশ্নপত্র তছনছ কাণ্ডে থানা পুলিশের দায়িত্ব অবহেলাতে ওসি আবদুল মালেককে প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে মোট ৬ পুলিশকে প্রত্যাহার করলো জেলা পুলিশ। রোববার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। এ ঘটনায় নতুন ভাবে আরও ৩জন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১৯ জুন) এসআই জাকিরুল ইসলাম ও কনস্টেবল ইকবালকে প্রত্যাহার করা হয়। তারা প্রত্যেকেই বর্তমানে জেলা পুলিশ লাইনে রয়েছেন। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, গত মঙ্গলবার (১৭ জুন) রাতে থানার হাজতে বিভিন্ন অপরাধের আসামি থাকলে হত্যা মামলার এজাহার ভুক্ত মো. সাগর হোসেন (৩০) নামের একজন আসামিকে নারী হাজতে এক হাতে হাতকড়া অবস্থায় রাখা হয়। তিনি ওই রাতে হাজতের ভেতরে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্র রাখা একটি ট্রাংকের সিলগালা নখ দিয়ে খুলে ফেলেন। পরে সেখানে রাখা চাবি দিয়ে ট্রাংকের তালা খুলে সেখানে রাখা প্রশ্নপত্রের একটি সেট বের করেন। তারমধ্যে কয়েকটি প্রশ্নপত্র ছিড়ে ফেলেন এবং বাকি প্রশ্নপত্রগুলো বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখেন। উক্ত ঘটনার ফলে আসামিকে আরো একটি মামলা দায়ের শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। ঘটনায় নওগাঁ জেলা প্রশাসকের পক্ষে থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার (২১ জুন) বিকালে রাজশাহী বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম প্রশ্নপত্র তছনছ ঘটনায় ধামইরহাট থানা পরিদর্শনে আসেন। এসময় তিনি প্রশ্ন ফাঁস হওয়া ইতিহাস দ্বিতীয় পত্রের ৩০৫ নম্বর কোডটি বাতিল করা হয়েছে, নতুন করে আরো একটি প্রশ্ন পত্রের সেট তৈরী করা হলে সেই সেট প্রতিটি কেন্দ্রে পাঠানো হবে। ইতিহাস বিষয়ের এইচএসসি পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]