বিজয়নগরে ছেলের দায়ের কোপে বাবার হাত বিচ্ছিন্ন! 

Share the post
মাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারী পুকুর নিয়ে দু পক্ষের সংঘর্ষে আহত আন্তত ৬ জন।উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামের ইছাম উদ্দিন সাথে হুমায়ুন কবীরের মধ্যে দীর্ঘদিন ধরে পুকুর নিয়ে ঝামেলা হচ্ছিল। এ নিয়েই ছেলের কোপে বাবার হাত বিচ্ছিন্ন হয়ে গেছে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চানপুর এলাকায়। রবিবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই এলাকার ইছাম উদ্দিন তার সরকার কর্তৃক লিজ নেয়া পুকুরে চুন দিচ্ছিলেন। এক পর্যায়ে প্রতিপক্ষ হুমায়ুন কবীর,ও ইদ্রিস মোল্লা ও ছেলে মেহেদী পুকুরের পাড়ে গিয়ে ইছাম উদ্দিনকে ডেকে পাড়ে তুলে ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করেন। পরে বাবাকে বাচাতে ইছাম উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম দৌড়ে বাবার কাছে যেতেই হুমায়ুন কবীর ও ইদ্রিস মোল্লা আমিনুলকে ছুরি দিয়ে  এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে আমিনুলের হাত কাটার উদ্যেশ্য করে তার হাত চেপে ধরেন হুমায়ুন কবীর ও ইদ্রিস মোল্লা। ইদ্রিসের ছেলে মেহেদী আমিনুলের হাত দায়ের  কোপ দিলে হাত সরিয়ে ফেলেন আমিনুল, তখন সেই কোপ বাবা ইদ্রিসের হাতে পরে বাবার হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় ইদ্রিস ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিতে যান।
এদিকে আহত ইছাম উদ্দিন ও আমিনুল ইসলামকে হাসপাতালে নিতে বাধা হয়ে দিয়ে  এলাকার কয়েকটি পয়েন্টে দাড়িয়েছিলেন হুমায়ুন কবীরের লোকজন এক পর্যায়ে বিজয়নগর থানা পুলিশ তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ১৩ বছর ধরে ইছাম উদ্দিন সরকার থেকে লিজ নিয়ে মাছ ও কৃষি চাষাবাদ করছেন। কিন্তু হুমায়ুন কবীররা বি এস মুলে দাবী করেন। এটা তাদের বাবার সম্পত্তি। এ নিয়ে বি এস বাতিল ও হুমায়ুন কবীরসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন বাংলাদেশ রেলওয়ে।
অফিসার ইনচার্জ (ওসি), বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। এখনো কোনো পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ আসেনি। আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ১০ই এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক  সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার পলাতক ডাকাত মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার […]