দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আইআইইউসিতে যুক্ত হচ্ছে ‘শাটল ট্রেন’

Share the post

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউসি) শাটল ট্রেন সার্ভিস চালু হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর দ্বিতীয় কোনো বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন সার্ভিস যুক্ত হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টিতে।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য প্লাটফর্ম উচুকরণ, এক্সেস কন্ট্রোল, প্লাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এর আগে রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি সরকারের আইআইইউসি ও চুয়েটসহ দুটি ক্যাম্পাসে রেল সংযোগ স্থাপনের প্রস্তাবনা দেয়।

বুধবার বেলা সাড়ে ১১টায় রেল স্টেশনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

আইআইইউসি’র পাশেই নির্মাণ করা হচ্ছে এ রেলস্টেশন। আইআইইউসির ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এ রেল রুট চালু করার উদ্যোগ নেয়া হয়।

বাংলাদেশ রেলওয়ে (পূর্ব) মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, ট্রাস্টি বোর্ড সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, যুবলীগ নেতা মোহাম্মাদ সাইফুল হাকিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

১৯৯৫ সালের ১১ ফেব্রুয়ারি সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকার পাহাড়বেষ্টিত প্রাকৃতিক মনোরম পরিবেশে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ১৭ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। যাদের যাতায়াতের একমাত্র বাহন ছিল বাস। দীর্ঘ ২৬ বছর পর দেশের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম এ ভার্সিটিতে শাটল ট্রেন চালু হচ্ছে। আর এর মধ্যে দিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় নব দিগন্তে প্রবেশ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]