দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটির পর খুলেছে ভোমরা স্থলবন্দর

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিন ছুটির পর আজ শনিবার (৪ অক্টোবর) থেকে ফের শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা এ তথ্য নিশ্চিত করেছেন।
ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের ব্যবসায়ীরা আহবানে গত ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ভোমরা বন্দরের ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ রাখা হয়। শুক্রবার (৩ অক্টোবর) সরকারি ছুটির পরে আজ শনিবার থেকে ভোমরা বন্দরের সব ধরনের আমদানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।
ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. রাসেল হাসান বলেন, পূজায় ৫ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোষ্ট খোলা ছিল। ফলে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।
ভোমরা স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ঘোজাডাঙ্গা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা চিঠি দিয়ে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখে। তবে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভোমরা শুল্ক (কাস্টমস) দপ্তর সচল থাকার পাশাপাশি বন্দরের আভ্যন্তরীণ খালাস প্রক্রিয়া চলমান ছিল। আজ শনিবার থেকে ভোমরা স্থল বন্দরের সব ধরনের কার্যক্রম স্বাভাবিক হয়ে এসেছে। ফলে পুনরায় কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]