দুর্গাপুরে হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে সাইদুল হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। সাইদুল কাকৈরগড়া ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মৃত জাহের আলীর ছেলে। এ ঘটনায় সাইদুলের কাকা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে, গত ০৯ সেপ্টেম্বর ৬ জনকে আসামী করে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তিতে দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে গত ১৫ সেপ্টেম্বর ওই মামলার দুই আসামী মো. জিয়া ও তার ছেলে মো. ইয়াছিনকে আটক করে।

এ নিয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সাইদুলের কাকা মোস্তাফিজুর রহমান, স্থানীয় সাংবাদিকদের কাছে এ বিষয়টি তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলায় উল্লেখিত আসামিদের সাথে সাইদুলের পরিবারের ঝামেলা চলছিল। গত ৬ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে সাইদুল ও তার কাকা মোস্তাফিজুর রহমান জমিতে ধান রোপনের কাজ করছিলো। ওই সময় উল্লেখিত আসামীগণ পূর্ব শত্রæতার জের ধরে নিজ নিজ হাতে রামদা, লোহার রড ও লাঠি নিয়ে সাইদুলের জমিতে প্রবেশ করে গালমন্দ করে আব্দুস ছামাদ নামীয় একজন প্রকাশ্যে সাইদুলকে খুন করার হুমকি দেয়।

এসময় আব্দুর রশিদের হাতে থাকা ধারালো রামদা দিয়ে সাইদুলের মাথায় আঘাত করে। সাইদুল মাটিতে লুটিয়ে পড়লে অপর আসামীরা তাদের হাতে থাকা লোহার রড ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মারাত্মক জখম করে সাইদুলকে। এ সময় আব্দুর রশিদ মোস্তাফিজুরকে রামদা দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে দৌড়ে মোস্তাফিজুর পালিয়ে প্রাণে রক্ষা পায়। পরে মোস্তাফিজুরের চিৎকারে স্থানীয়রা এসে সাইদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পরবর্তিতে ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাইদুলকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে গত ৭ সেপ্টেম্বর রাত ১২ টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সাইদুলের মৃত্যু হয়। পরবর্তিতে ৯ সেপ্টেম্বর মোস্তাফিজুর রহমান, ওই এলাকার আব্দুস ছামাদের ছেলে আব্দুল রশিদ, শহিদ মিয়া, শান্তিপুর গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে মো. জিয়া, শান্তিপুর গ্রামের জিয়ার ছেলে মো. ইয়াছিন, দক্ষিণ লক্ষীপুর গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে মো. আব্দুস ছামাদ, দক্ষিণ লক্ষীপুর গ্রামের আব্দুস ছামাদের স্ত্রী রাবিয়া আক্তার সহ ৬ জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ২ জন আসামীকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান যুগান্তর কে জানান, এ ঘটনায় জিয়া ও ইয়াসিন নামে ২ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]