দুর্গাপুরে মাদক সেবনের সময় হাতেনাতে আটক

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুরে লিমন মিয়া (২০) নামে এক যুবককে মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আত্রাখালী এলাকার নিজ থেকে মাদক সেবনের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর।জানা গেছে, উপজেলার আত্রাখালী এলাকার মৃত হানিফ কামালের ছেলে লিমন মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত। আজ বুধবার বিকেলেও সে তার নিজ বাড়িতে মাদক (ট্যাপেনটাডোল ট্যাবলেট) সেবন করছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর অভিযান পরিচালনা করেন।ইউএনও জানান, ওই যুবককে মাদক সেবন অবস্থায় আটক করা হয়েছে এবং তিনি দোষ স্বীকার করায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ অর্থদন্ড করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সকলের উদ্দ্যেশ্যে তিনি বলেন, মাদক কেবল একটি পরিবার না পুরো সমাজের জন্য ক্ষতিকর। মাদকসেবী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতার জন্য তিনি সকলকে অনুরোধ জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]