দুর্গাপুরে বিষপানে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিষপানে সন্তোষ দেবনাথ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি উপজেলার তেলুঞ্জিয়া গ্রামের মৃত হৃদয় দেবনাথের ছেলে। বীর মুক্তিযোদ্ধা সন্তোষ দেবনাথের দুই ছেলে সন্তানই সরকারি চাকুরিজীবি এবং তিনি অনেক দিন ধরে শারিরীকভাবে অসুস্থ ছিলেন। সোমবার (১৯ মে) সকালের দিকে থানার ওসি মো. মাহমুদুল হাসানের কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এরআগে বিষপানের পরে গত রবিবার (১৮ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থার তিনি মারা যান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার রাত সাড়ে ৭টার দিকে নিজ বসত ঘরে সকলে অগোচরে বিষপানে ছটপট করিতে থাকেন বীর মুক্তিযোদ্ধা সন্তোষ দেবনাথ। টের পেয়ে তার স্ত্রী পুস্প দেবনাথ (৫৫) ডাক-চিৎকার করতে থাকেন। পরে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এসে বীর মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত অনুমান সাড়ে ৮টার দিকে বীর মুক্তিযোদ্ধা সন্তোষ দেবনাথ পৃথিবীর মায়া ত্যাগ করেন।

দুর্গাপুর থানার ওসি বলেন, খবর পেয়ে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং সেখানে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। মৃতের মরদেহ আজ (সোমবার) ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]