দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Share the post

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’’ এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে থেকে আগত শিক্ষকদের নিয়ে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এর সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবক জন ক্রসওয়েল খকসি, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, মো. বজলুল কাদের, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারি, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার বিশ^জিৎ সাহা, অধ্যক্ষ রুমন রাংসা, মো. আব্দুর রহমান, শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

বক্তারা বলেন, ‘সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় ১৯৯৪ সালে ইউনেস্কোর ২৬তম অধিবেশনে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ইউনেস্কো মহাপরিচালক ড. ফ্রেডারিক এম মেয়রের যুগান্তকারী ঘোষণার মাধ্যমে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালনের ঘোষনা করা হয়। এরপর থেকে ৫ অক্টোবর বাংলাদেশসহ পৃথিবীর ১৪০টি দেশে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। এটি দেশ-বিদেশে ‘শিক্ষক’ পেশাজীবিদের জন্য একটি সেরা সম্মান। শিক্ষার মান বাড়াতে অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষকদের কল্যানে সরকারকে সু-দৃষ্টি দেয়ার জন্য দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]