দুর্গাপুরে বর্ষা বন্দনা উৎসব পালিত

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বর্ষা ঋতুকে আকরে ধরে নাচ-গান, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে বর্ষা বন্দনা উৎসব পালিত হয়েছে। শুক্রবার (০৪ জুলাই) রাতে স্থানীয় কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে, সম্মিলিত সাহিত্য পরিষদের আয়োজনে এ উৎসব পালিত হয়।

সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জুর সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক কবি বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত কবি ফরিদ আহমেদ দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি লোকান্ত শাওন, ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী, এডভোকেট সজয় চক্রবর্ত্তী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাবেক পরিচালক শরদিন্দু সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেশ^র চক্রবর্ত্তী, অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক মো. রফিকুল ইসলাম, সাবেক সভাপতি এম এ জিন্নাহ প্রমুখ। এছাড়া বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক ও গণমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশনেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, আমাদের দেশে সাংস্কৃতিক আন্দোলনের ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় বসন্ত উৎসব, শরৎ উৎসব, নবান্ন উৎসব আর বর্ষা উৎসব পালন কথা হয়। আমাদের শস্য, গাছপালা আর ফলন যেটির কথা বলি না কেন, তার সবটাই বর্ষার ওপর নির্ভরশীল। অন্যান্য ঋতুর চেয়ে বর্ষা ঋতুকে প্রকৃতির রানী হিসেবে ধরা হয়। ঋতু ও প্রকৃতির রুপকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সকলকে আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]