দুর্গাপুরে ডিএসকে‘র উদ্দ্যেগে বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্পের উদ্ভোধন

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :নেত্রকোণার দুর্গাপুরে ডিএসকে‘র সমৃদ্ধি কর্মসূচি ও পিকেএসএফ এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

উদ্ভোধন পরবর্তি আলোচনা সভায় ডিএসকে কর্মকর্তা রুপন কুমার সরকারের সঞ্চালনায়, ডিএসকের সহকারী পরিচালক শামসুল আলম খানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, চন্ডিগড় ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুল হক, বিএনএসবি চক্ষু হাসপাতলের ডাক্তার সাদমান হোসেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক প্রমুখ।

বক্তারা বলেন, ডিএসকের এই মানবিক কার্যক্রম শুধু চন্ডিগড়ে নয়, দুর্গাপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে পরিচালনা করা হবে। চক্ষু ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ ও চশমা বিতরণ করা হয় এছাড়া ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করে ময়মনসিংহের বিএনএসবি চক্ষু হাসপাতলে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]