দুর্গাপুরে জাতীয় সমবায় দিবস পালিত

Share the post

দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি: নেত্রকোণা‘র দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ‘‘সাম্য ও সমতায় – দেশ গড়বে সমবায়’’ এই প্রতিপাদ্যে শনিবার (১ নভেম্বর) সকাল থেকে নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্বর থেকে অনুষ্ঠিত র‌্যালি শেষে, উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। অন্যদের মাঝে আলোচনা করেন, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ্, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মাহমুদুল হাসান, সাবেক প্রধান শিক্ষক বীরেশ^র চক্রবর্ত্তী, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সমবায়ী নবী হোসেন, আবুল কালাম আজাদ প্রমুখ।

আলোচনা শেষে, বিভিন্ন সমবায় সমিতির মধ্যে কেটাগরি অনুযায়ী ইউনিটি মাল্টিপারপাস, পিপুলনারী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি, ও উষা ক্ষুদ্র ব্যাবসায়ী সমিতি কে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয় এবং অন্যান্য সমিতিকে উন্নয়নমুখী কাজ করার জন্য আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]