দুর্গাপুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ^রী নদীতে সহপাঠীদের সাথে গোসলে নেমে পানিতে ডুবে অরিশা (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বিকেলে পৌরসভার ডাকুমারা এলাকার সোমেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী পৌর শহরের তেরী বাজার এলাকার রাজীব মৃধার মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে পৌরসভার ডাকুমারা এলাকায় আত্মীয়র বাড়িতে বেড়াতে যায় শিক্ষার্থী অরিশা। পরবর্তিতে দুপুরের পর তিন সহপাঠীদের সাথে সোমেশ্বরী নদীতে গোসল করতে নামে অরিশা। গোসলের একপর্যায়ে নদীর চোরাবালির গর্তে পড়ে যায় তারা। এসময় স্থানীয় এক যুবক নদীর পার থেকে ঘটনাটি দেখে দ্রæত তিনজনকে উদ্ধার করলেও পানিতে ডুবে যায় অরিশা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে নদী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অরিশাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত ওসি আসাদুজ্জামান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]