দুর্গাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টারের উদ্যোগে এক দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) বাদ মাগরিব পৌরশহরের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পুর্ব আলোচনায় আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টার বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকায় এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। উনার শারীরিক অবস্থা একটু উন্নতির দিকে গেলেও শঙ্কা এখনো কাটেনি। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে আমাদের নেত্রীর সুস্থতা অত্যন্ত জরুরি। মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফীক দান করুন।

এসময় অন্যদের মাঝে, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক মজিবুর মাষ্টার, বাকলজোড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বজলুর রশীদ, পৌর বিএনপি‘র সহ:সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক এস এম কাইয়ুম, পৌর যুবদলের আহবায়ক আবু সিদ্দিক রুক্কু, যুগ্ন-আহবায়ক সাখাওয়াত হোসেন সজিব, পৌর ছাত্রদলের সদস্য সচিব নুরুজ্জামান জনি সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]