দুর্গাপুরে উকিল মুন্সির জন্মদিন পালিত

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :বাউল, সৃষ্টিতত্ত¡, দেহতত্ত, মালজুড়া, বিরহগাঁথা এবং মহান আল্লাহ্ কে নিয়ে ধর্মীয় গানের রচয়িতা মরমী বাউল সাধক, নেত্রকোনার কৃতিসন্তান উকিল মুন্সির জন্মদিন ৪০তম জন্মদিন পালিত হয়েছে। রবিবার (২৯ জুন) সন্ধ্যায় নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ জন্মদিন পালিত হয়।

 

এ উপলক্ষে নানা আয়োজনে এই মরমী বাউল সাধকের ৪০তম জন্মদিনের কেক কাটা হয়। পরবর্তিতে আলোচনা সভায়, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদারের সভাপতিত্বে ও একাডেমি নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, আদিবাসী গবেষক ক্রসওয়েল খকসি, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, রুসা এর নির্বাহী পরিচালক মো. নুরে আলম, একাডেমির সাবেক কালচারাল অফিসার সুলোচনা সাংমা, সাবেক সঙ্গীত শিক্ষিকা শান্তনা রাংসা, জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, কবি লোকান্ত শাওন, কবি বিদ্যুৎ সরকার, সংস্কৃতিজন সাইদ হাসান প্রমুখ।

 

বক্তারা বলেন, আমার গায়ে যত দুঃখ সয়, পুবালি বাতাসে, আমি ভাবছিলাম কি, বন্ধু আমার নির্দরিয়ার ধন রে, সুজন বন্ধু রে আরে ও বন্ধু এমন অনেক মরমী গান রচনা করেছেন উকিল মুন্সি। এই গানগুলোকে আরো বেশি করে প্রচার করতে পারলেই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। সরকারি ভাবে এই মরমী সাধকের ৪০তম জন্মদিন পালন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। নতুন প্রজন্মের কাছে এই মহান শিল্পীর পরিচিতি তুলে ধরতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

 

আলোচনা শেষে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র শিল্পীরা জন্মদিনের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবশেন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]