দুগার্পুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি:কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের অন্যায্য দাবীর প্রতিবাদে নেত্রকোনার দুগার্পুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দুগার্পুর উপজেলা শাখার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিভিন্ন স্কুলে কর্মরত শিক্ষকদের অংশগ্রহনে ঘন্টাব্যাপি মানববন্ধনে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দুগার্পুর উপজেলা শাখার সভাপতি, মো. বজলুল কাদের এর সভাপতিত্বে, শিক্ষক এম সাইফুল্লাহ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, দুগার্পুর প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, প্রধান শিক্ষক মাঝহারুল ইসলাম, আমিনুল ইসলাম, নাসরিন রহমান, শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

দীর্ঘদিন পর প্রাথমিক পযার্য়ে বৃত্তি পরীক্ষা চালু করার জন্য, মাননীয় প্রধান উপদেস্টা মহোদয় কে ধন্যবাদ জানিয়ে শিক্ষকরা বলেন, কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ না দেয়ার জন্যই আমাদের এ মানববন্ধন। কারণ প্রাথমিক বিদ্যালয়ে স্বল্প আয়ের মানুষের সন্তানেরা পড়াশোনা করে। সেখানে উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা প্রাথমিক বিদ্যালয়ে পড়–য়া শিক্ষার্থীদের সাথে বৃত্তি পরীক্ষায় অংশনেয়ার দাবী সম্পুর্নই অযৌক্তিক। আমরা সরকারি পাঠ পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান করছি। আর কিন্ডারগার্টেনের সিলেবাস সম্পুর্ন ভিন্ন। আমরা সবাই সচেতন থাকলে তারা কিছুতেই এই অন্যায় আবদার করতে পারবে না। প্রাথমিক শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে একটি মহল যে কুরুচিপুর্ন বক্তব্য দিয়েছেন, আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আলোচনা শেষে উপজেলা নিবার্হী অফিসার বরাবর এক স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]