দুগার্পুরে ধানের শীষের প্রচারণায়,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীগণ

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে নেত্রকোনার দুগার্পুরে প্রচারণায় নেমেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীগণ। শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে নেত্রকোনা— ১ বিভিন্ন এলাকায় এ প্রচারণা করেন তারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ—সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালেক মিলন এর নেতৃত্বে, প্রচারণা কালে আইনজীবীগণ বলেন, আমরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, মাঠ পযার্য়ে গিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করতে এসেছি। আপনাদের এই আসনে যিনি মনোনয়ন পেয়েছেন, তিনি নিবার্চিত হলে আপনাদের এলাকার উন্নয়ন হবে। এলাকার উন্নয়নের স্বার্থেই কায়সার কামাল কে নিবার্চিত করার জন্য আমরা আপনাদের কাছে দলমত নির্বিশেষে ভোট চাইতে এসেছি। আপনারা ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে নিবার্চিত করুন। “আগামী জাতীয় নির্বাচনে ব্যক্তির পক্ষে নয়, ধানের শীষের পক্ষে সকল পর্যায়ের নেতাকর্মীদের একত্রিত হতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে মাঠে কাজ করার জন্য আহবান জানান।

এ সময়, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য, এডভোকেট তাহমিনা আক্তার হাশেমী, অ্যাডভোকেট আতিকুর রহমান আতিক, অ্যাডভোকেট জোনায়েতুল্লাহ সোহেব, অ্যাডভোকেট জিল্লুর রহমান, অ্যাডভোকেট বাহাদুর, এডভোকেট মোঃ জিন্নাহ রবি, এডভোকেট মোঃ আসাদুজ্জামান সহ চল্লিশ জন আইনজীবীদের একটি দল উপজেলার বিভিন্ এলাকায় পথসভা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]